আর্টেমিস-২: অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে টয়লেট বিভ্রাটে নভোচারীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ২০:১৯
চাঁদের উদ্দেশে যাত্রা করা ঐতিহাসিক আর্টেমিস-২ অভিযান ইতিমধ্যে অর্ধেকেরও বেশি পথ পাড়ি দিয়েছে। তবে ৩ লাখ ২০ হাজার কিলোমিটার দূরে থাকা অবস্থায় এক অস্বস্তিকর যান্ত্রিক সমস্যার মুখে পড়েছেন মিশনের চার মহাকাশচারী।
মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, গত শনিবার (৪ এপ্রিল) মিশনের তৃতীয় দিনে ওরিয়ন ক্যাপসুলের বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেমে ত্রুটি দেখা দেয়।
মিশনের ফ্লাইট ডিরেক্টর জাড ফ্রিলিং জানান, মূলত টয়লেটের ভেন্ট লাইনে প্রস্রাব জমে বরফ হয়ে যাওয়ায় বর্জ্য নিষ্কাশন প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। ওই সময় নাসার নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং জেরেমি হ্যানসেন ঘুমিয়ে ছিলেন। সমস্যা সমাধানে মিশন কন্ট্রোল থেকে ক্যাপসুলটিকে সূর্যের দিকে ঘুরিয়ে দেওয়া হয়, যাতে সূর্যের তাপে লাইনটি গরম হয়ে বরফ গলে যায়।
দীর্ঘ চেষ্টার পর মধ্যরাতে টয়লেটটি পুনরায় ব্যবহারের উপযোগী ঘোষণা করা হয়। এর আগে সাময়িকভাবে নভোচারীদের ‘অ্যাপোলো’ যুগের মতো ব্যাগভিত্তিক বিকল্প ব্যবস্থা ব্যবহার করতে হয়েছিল। ওরিয়ন ক্যাপসুলে ব্যবহৃত এই ‘ইউনিভার্সাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ (UWMS) মূলত ৩০ মিলিয়ন ডলারের একটি গবেষণার ফল, যা কলিন্স অ্যারোস্পেস ডিজাইন করেছে। এটি মূত্র মহাশূন্যে নির্গত করে এবং কঠিন বর্জ্য সংকুচিত করে পৃথিবীতে ফিরিয়ে আনে।
উল্লেখ্য, মহাকাশযানে টয়লেট বিভ্রাট নতুন কিছু নয়। ১৯৬৯ সালের অ্যাপোলো-১০ মিশন থেকে শুরু করে ২০২১ সালে স্পেসএক্সের ক্রু ড্রাগনেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল।
আরও পড়ুন
- • এবার চলচ্চিত্র পরিচালনায় নওশাবা, ‘সোমেশ্বরী’ দিয়ে শুরু
- • ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
- • জামায়াতপন্থি ১৬ আইন কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ
- • গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ সম্পর্কে যা জানা গেল
- • হামের উপসর্গের ৩ শিশুর মৃত্যু, ১ দিনে আক্রান্ত ১১৩৫
- • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে কোক স্টুডিও বাংলার ‘মহাজাদু’
- • নিষিদ্ধ মানে নিষিদ্ধই’, আওয়ামী লীগ প্রসঙ্গে মন্তব্য নৌমন্ত্রী রবিউল আলমের
- • জুলাই হত্যাযজ্ঞের আরও ৩ মামলায় জামিন চাইলেন দীপু মনি
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • হামের উপসর্গে প্রাণহানি আরও এক শিশুর
