২১ জুন ২০২৬, রবিবার, ১৯:৩৫

শিরোনাম
মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর

দুবাই থেকে ফিরে ভয়ানক অভিজ্ঞতা সম্পর্কে জানালেন শুভশ্রী

দুবাই থেকে ফিরে ভয়ানক অভিজ্ঞতা সম্পর্কে জানালেন শুভশ্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ০০:৪৮

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দুবাইয়ে কয়েক দিন আটকে থাকার পর অবশেষে কলকাতায় ফিরেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সঙ্গে ছিলেন তাঁর ছেলে ইউভান। 

দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই সময়কে ‘ভয়াবহ অভিজ্ঞতা’ বলে বর্ণনা করেছেন অভিনেত্রী।

শুক্রবার (০৬ মার্চ) বিকেলে কলকাতায় পৌঁছান শুভশ্রী। মা-ছেলের নিরাপদে ফেরায় স্বস্তি ফিরেছে পরিবারে। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী। দীর্ঘ উৎকণ্ঠার পর স্ত্রী-সন্তানকে সামনে পেয়ে হাসিমুখে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায় তাঁকে। এ সময় মাকে দেখেই জড়িয়ে ধরে ছোট মেয়ে ইয়ালিনি।

কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুভশ্রী বলেন, “সবাইকে ধন্যবাদ। সবার ভালোবাসা, সবার সমর্থন ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে এবং আমার পরিবারকে লড়াই করার শক্তি দিয়েছে। ধন্যবাদ সবাইকে। ওখানকার অভিজ্ঞতা ভাগ করতে পারব না এখনই। ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল এবং আমি এখন সত্যিই বিধ্বস্ত। সবাই ভালো থাকবেন।”

জানা গেছে, ছেলের স্কুলের পরীক্ষা শেষ হওয়ায় কয়েক দিনের জন্য দুবাই ভ্রমণে গিয়েছিলেন অভিনেত্রী। ইউভানের ইচ্ছাতেই এই সফরের পরিকল্পনা করা হয়েছিল। তবে সফরের মধ্যেই মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে এবং তারা সেখানে আটকে পড়েন।

অভিনেত্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় গণমাধ্যমকে জানান, দুবাইয়ে তারা যে হোটেলে ছিলেন তার আশপাশেও বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও মা-ছেলে নিরাপদেই ছিলেন। কিন্তু তাদের দেশে ফেরার আগ পর্যন্ত দুই পরিবারের সদস্যরা চরম উদ্বেগে ছিলেন।

এদিকে অভিনেত্রীর স্বামী জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন পর্যায়ে যোগাযোগের চেষ্টা করেছিলেন তিনি। মূলত ৫ মার্চ দেশে ফেরার কথা থাকলেও সেই যাত্রা পিছিয়ে যায়। পরে মুম্বাই হয়ে শুক্রবার কলকাতায় পৌঁছান শুভশ্রী ও ইউভান।

এখনও যারা দুবাইয়ে আটকে আছেন, তারাও যেন দ্রুত ও নিরাপদে দেশে ফিরতে পারেন—সেই কামনাও জানিয়েছেন এই পরিচালক।
 
আরও পড়ুন