হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে ফেঁসে গেলেন ব্রিটিশ বিমানকর্মী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ২০:৩০
সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার ছবি শেয়ার করার দায়ে এক ব্রিটিশ বিমানকর্মীকে (ফ্লাইট অ্যাটেনডেন্ট) গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের খবরাখবর বা ছবি আদান-প্রদানের ওপর দুবাই কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ২৫ বছর বয়সী ওই তরুণ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হওয়া একটি ড্রোন হামলার ক্ষয়ক্ষতির ছবি হোয়াটসঅ্যাপের একটি ব্যক্তিগত গ্রুপে শেয়ার করেছিলেন। সেখানে তিনি সহকর্মীদের কাছে যাতায়াতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। পরবর্তীতে কর্তৃপক্ষ তাঁর ফোন তল্লাশি করে বিতর্কিত সাইবার অপরাধ আইনে তাঁকে অভিযুক্ত করে। দোষী সাব্যস্ত হলে তাঁর দুই বছর পর্যন্ত জেল এবং ৫০ হাজার ডলারের (প্রায় ৬০ লাখ টাকা) বেশি জরিমানা হতে পারে।
মানবাধিকার সংগঠন ‘ডিটেইনড ইন দুবাই’-এর তথ্যমতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ছবি বা ভিডিও ধারণ ও শেয়ার করার দায়ে এখন পর্যন্ত প্রায় ৭০ জন ব্রিটিশ নাগরিক আটক হয়েছেন। এর মধ্যে পর্যটক, প্রবাসী এবং বিভিন্ন বিমান সংস্থার কর্মীরা রয়েছেন। অপর একটি ঘটনায় ড্রোন হামলার দৃশ্য ধারণের জন্য ৬০ বছর বয়সী এক ব্রিটিশ পর্যটককে আটক করা হয়েছে, যদিও তিনি তাৎক্ষণিকভাবে ভিডিওটি মুছে ফেলেছিলেন।
সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল সতর্ক করেছেন যে, সংকটের সময়ে এই ধরনের তথ্য বা ছবি শেয়ার করলে ‘তাৎক্ষণিক ফৌজদারি জবাবদিহিতা’র মুখোমুখি হতে হবে।
আরও পড়ুন
- • ইসলাম গ্রহণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনায় ব্রেকিং ব্যাড তারকা
- • টি–টোয়েন্টিতে বাংলাদেশের হতাশা, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ
- • দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
