২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ১৬:১৭

শিরোনাম
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য তথ্য উপদেষ্টার নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা হরমুজ প্রণালি পেরিয়েছে এমভি বাংলার জয়যাত্রা, চার মাস পর স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা

আজ রাতে ইরানের হামলার ভয়ে সতর্ক ইসরায়েল

আজ রাতে ইরানের হামলার ভয়ে সতর্ক ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ২১:৩১

ইহুদিদের ধর্মীয় উৎসব ‘পাসওভার’-এর শেষ রাতে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

মঙ্গলবার আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এই বিশেষ সতর্কবার্তা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ডেফরিন বলেন, “আমাদের মূল্যায়ন অনুযায়ী, আজ রাতে ইরানি শাসনব্যবস্থা এবং হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করবে। আইডিএফ রক্ষণাত্মক ও আক্রমণাত্মক উভয়ভাবেই প্রস্তুত এবং যেকোনো হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।” জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আইডিএফ মুখপাত্র আরও জানান, ইসরায়েলি বিমানবাহিনী সারা দিন ধরে ইরানের শাসনব্যবস্থার বেশ কয়েকজন কমান্ডার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে আইডিএফের ৯৮তম ডিভিশন অংশ নিয়েছে। যোদ্ধারা সন্ত্রাসীদের নির্মূল ও তাদের অবকাঠামো ধ্বংস করে উত্তর দিকের বাসিন্দাদের ওপর থাকা সরাসরি হুমকিগুলো হটিয়ে দিচ্ছে। বিবৃতিতে ইসরায়েলি নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ড-এর নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন