২২ জুন ২০২৬, সোমবার, ০৪:৪৮

শিরোনাম
অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

‘মেসি খেললেও বাংলাদেশের চ্যালেঞ্জ থাকত’: হামজা চৌধুরী

‘মেসি খেললেও বাংলাদেশের চ্যালেঞ্জ থাকত’: হামজা চৌধুরী

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ২০:৪৯

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীকে বাংলাদেশ দলের ‘মেসি’ হিসেবে অভিহিত করেন অনেক ভক্ত। তবে এমন তুলনাকে বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন এই মিডফিল্ডার। তার মতে, ফুটবল একার খেলা নয়, এটি একটি দলগত খেলা।

মঙ্গলবার (৭ অক্টোবর) হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে অনুশীলনের সময় সাংবাদিকদের মুখোমুখি হন হামজা। এক সাংবাদিক তাকে মেসির সঙ্গে তুলনা করলে তিনি বলেন, “দিন শেষে ফুটবল একটা দলগত খেলা। আমি মনে করি, যদি মেসি নিজেও বাংলাদেশের হয়ে খেলতেন, তবুও আমাদের ট্যাকটিকস ঠিক করা এবং টিম স্পিরিট গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকত।”

বাংলাদেশের জার্সিতে তৃতীয়বারের মতো খেলতে আসা হামজা দলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, “সতীর্থ ও কোচদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো হয়েছে। দল কঠোর পরিশ্রম করছে এবং আশা করি আমরা জিতব।”

গত মাসে নেপালের বিপক্ষে ফিফা উইন্ডোতে না আসার কারণ হিসেবে হামজা জানান, গোড়ালির সামান্য চোটের কারণে তিনি তখন দলের সঙ্গে যোগ দিতে পারেননি।

আরও পড়ুন