মালয়েশিয়ায় নির্মাণসাইটে দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩২
মালয়েশিয়ার জোহরবারুতে ভবন নির্মাণের সময় কংক্রিট বালতির দড়ি ছিঁড়ে নিচে চাপা পড়ে বিল্লাল মোল্লা (২৮) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল রাজবাড়ী সদর উপজেলার হাটজয়পুর গ্রামের জব্বার মোল্লার ছেলে। তার চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
পরিবার জানায়, বিল্লাল ২০২৩ সালের জুলাই মাসে মালয়েশিয়ায় যান। দুর্ঘটনার কিছুক্ষণ আগেও তিনি পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। পরে এক সহকর্মীর মাধ্যমে মৃত্যুর খবর জানতে পারে পরিবার।
বিল্লালের বাবা জানান, কংক্রিট ভর্তি ভারি বালতির দড়ি ছিঁড়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
স্থানীয় ইউপি সদস্য জানান, বিল্লালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শা/প্র
আরও পড়ুন
- • ঈদের আমেজে জবিতে শিক্ষক সমাজের মিলনমেলা
- • অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির
- • সৌদির বিপক্ষে স্পেনের ৪ গোল, সিজদায় লামিন
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • পেলের ৬৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো লামিন ইয়ামাল
- • না ফেরার দেশে সাবেক এমপি মেরী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
