প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় হাইতির
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১১:৪১
বিশ্বকাপের প্রথম দল হিসেবে নকআউট পর্বের দৌড় থেকে ছিটকে গেছে হাইতি। শুক্রবার রাতে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে এই দুর্ভাগ্য বরণ করতে হলো ক্যারিবিয়ান দেশটিকে। পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ হাইতি ১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল, কিন্তু সেই স্বপ্নযাত্রা থামল গ্রুপ পর্বেই।
পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে এদিন জোড়া গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মাতেউস কুনিয়া। আর তার একটি গোলে অ্যাসিস্ট করার পাশাপাশি নিজেও একটি গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।
আর তাতেই বিপদ হয়ে যায় হাইতির। শেষ ম্যাচে দলটির জন্য সেরা ফলাফল হতে পারে মরক্কোর বিপক্ষে নিজেদের জয় আর ব্রাজিলের কাছে স্কটল্যান্ডের হার। তখন হাইতির ৩ পয়েন্টের পাশাপাশি ৩ পয়েন্ট হবে স্কটল্যান্ডেরও।
কিন্তু সেটা হলেও হাইতি তালিকার শীর্ষ তিনে উঠে আসতে পারবে না। কারণ এবারের বিশ্বকাপে পয়েন্ট সমান হলে দেখা হবে হেড টু হেডের ফলাফল। আর স্কটল্যান্ডের কাছে হাইতি হেরেছিল ১-০ গোলে। সে কারণে দ্বিতীয় ম্যাচ শেষেই দলটির বিশ্বকাপ সম্ভাবনা শেষ হয়ে গেছে।
২০২৬ বিশ্বকাপ থেকে পয়েন্ট সমান হলে গোল ব্যবধান নয়, বরং দলগুলোর মধ্যকার মুখোমুখি লড়াই বা হেড টু হেডের ফলাফলকে প্রথম টাইব্রেকার হিসেবে গণ্য করবে ফিফা।
১৯৭০ সাল থেকে গোল ব্যবধানকেই টাইব্রেকারের নিয়ম হিসেবে মানা হতো বিশ্বকাপে। তবে তার বদলে ফিফা এখন উয়েফার নিয়ম অনুসরণ করছে। এর মূল কারণ হলো, কোনো বড় দল যদি দুর্বল কোনো দলের বিরুদ্ধে অস্বাভাবিক ব্যবধানে জিতে যায়, তবে যেন গ্রুপ টেবিলের অন্য দলগুলো ক্ষতিগ্রস্ত না হয় এবং হিসাবটা আরও ন্যায্য হয়।
আরও পড়ুন
- • মালয়েশিয়ায় বন্দি ২ হাজার বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • পেলের ৬৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো লামিন ইয়ামাল
- • না ফেরার দেশে সাবেক এমপি মেরী
- • এমন ব্যাটিংয়ে হতাশ সিমন্স, ক্ষোভ প্রকাশ
- • জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা-ইউনুস
- • স্টারমারের বিদায়ের ইঙ্গিত দিলেন ট্রাম্প
- • সাভারে সবজি ক্ষেতে বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের
- • পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথে মধ্যপ্রাচ্য: জেডি ভ্যান্স
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
