২২ জুন ২০২৬, সোমবার, ০৯:১৭

শিরোনাম
অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

যৌন হয়রানি নিয়ে মন্তব্য করে বিপাকে হানসিকা

যৌন হয়রানি নিয়ে মন্তব্য করে বিপাকে হানসিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬, ১৯:২৬

ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানি ও কাস্টিং কাউচ প্রসঙ্গে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণী অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

সাক্ষাৎকারে হানসিকাকে প্রশ্ন করা হয়, ক্যারিয়ারের শুরু থেকে কাজ করতে গিয়ে কখনও কাস্টিং কাউচ–এর মতো অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে কি না।

জবাবে অভিনেত্রী জানান, তাঁর জীবনে এমন কোনো অভিজ্ঞতা হয়নি।

এরপর তিনি বলেন, ‘যারা শুধুই কাজ করতে আসেন, তাদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটে না। আমি কাজ করতেই এসেছিলাম, তাই আমার সঙ্গে হয়নি।’

হানসিকার এই মন্তব্যের পর অনেকেই মনে করছেন, তিনি পরোক্ষভাবে অন্যদের অভিজ্ঞতাকে খাটো করেছেন। পরে সঞ্চালক যখন অন্যদের অভিজ্ঞতা সম্পর্কে তাঁর মত জানতে চান, তখন অভিনেত্রী বলেন, ‘আমার সঙ্গে যা হয়নি, তা নিয়ে আমি মন্তব্য করতে পারব না।’

সাক্ষাৎকারের এই অংশটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশের দাবি, একজন নারী হয়ে এমন মন্তব্য করা সংবেদনশীলতার অভাবের পরিচয়। কেউ কেউ কটাক্ষ করে বলেন, ‘নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকলেই কোনো সমস্যার অস্তিত্ব অস্বীকার করা যায় না।’

আরও পড়ুন