২২ জুন ২০২৬, সোমবার, ০০:১১

শিরোনাম
মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই হবে: ট্রাম্প

পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ২১:০৫

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে ‌‘‘আজই’’ একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদক মারিয়া বার্টিরোমোকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি।

বার্টিরোমোর সঙ্গে এই ফোনালাপ ঠিক কখন হয়েছে তা স্পষ্ট নয়। এছাড়া ট্রাম্প কোন সময়ের কথা বুঝিয়েছেন সেটিও তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যদি কোনও চুক্তি সই না হয়, তাহলে তিনি ইরানের প্রত্যেকটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু উড়িয়ে দেবেন।

যদিও ইসলামাবাদে শান্তি আলোচনায় চুক্তি স্বাক্ষর কিংবা প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত জানায়নি ইরান। তবে পাকিস্তানের একাধিক সূত্র মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে বলেছে, তেহরান দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে আগ্রহী হলেও এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে, রোববার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারসহ মার্কিন প্রতিনিধিরা নতুন দফার আলোচনার জন্য ইসলামাবাদ সফর করবেন।

১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর গত ১১-১২ এপ্রিল পাকিস্তান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করে। তবে সেই আলোচনা কোনও সুরাহা ছাড়াই শেষ হয়।

এদিকে, ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার টেলিফোনে কথা বলেছেন। ইরানের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফার আলোচনার বিষয়ে অনিশ্চয়তার মধ্যেই ওই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন