জাপানে শক্তিশালী ভূমিকম্প, প্রস্তুতির আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ২০:১৯
জাপানের ইওয়াতে উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর পরপরই তিনটি অঞ্চলে ৩ মিটার (প্রায় ১০ ফুট) উচ্চতার ঢেউ আছড়ে পড়ার সতর্কতা জারি করা হয়েছে। অঞ্চলগুলো হলো ইওয়াতে, আওমোরি প্রিফেকচার এবং উত্তরাঞ্চলীয় হোক্কাইডো।
স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রচারিত খবরে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলোর উপস্থাপকরা বাসিন্দাদের ২০১১ সালের মার্চের বিপর্যয়ের কথা স্মরণে রেখে প্রস্তুতি নিতে বলেছেন। ওই বছর ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপেছিল জাপান। যা ‘গ্রেট ইস্ট জাপান আর্থকোয়েক’ নামে পরিচিত।
জাপান টাইমস লিখেছে, ২০১১ সালের ১১ মার্চের ওই ভূমিকম্প ও সুনামির কারণে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারায়। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন ১ লাখের বেশি বাসিন্দা। সোমবারের ভূমিকম্পের পর রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে-তে নিয়মিত ‘সুনামি, নিরাপদ স্থানে সরে যান’ লেখা বার্তা প্রচার করা হচ্ছে। এতে আরও লেখা হয়েছে, ‘পেছনে ফিরে তাকাবেন না।’
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইওয়াতে প্রিফেকচারের উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এবং মাটির ১০ কিলোমিটার গভীরে। আওমোরি, ইওয়াতে এবং মিয়াগি প্রিফেকচারের কিছু অংশে জাপানি সিসমিক স্কেলে (৭ মাত্রার স্কেল) ভূমিকম্পের তীব্রতা ৫-এর কিছু কম রেকর্ড করা হয়।
রাজধানী টোকিও এবং এর আশেপাশে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩, কিন্তু তারপরও ভবনগুলো কয়েক মিনিট ধরে দোলে। ভূমিকম্পের পরপরই ইওয়াতে প্রিফেকচারের কুজি বন্দরে ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামি লক্ষ্য করা গেছে।
এক সংবাদ সম্মেলনে জেএমএ জানিয়েছে, আগামী এক সপ্তাহ, বিশেষ করে দুই থেকে তিনদিন আরও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হতে পারে।
আরও পড়ুন
- • ঈদের আমেজে জবিতে শিক্ষক সমাজের মিলনমেলা
- • অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির
- • সৌদির বিপক্ষে স্পেনের ৪ গোল, সিজদায় লামিন
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • পেলের ৬৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো লামিন ইয়ামাল
- • না ফেরার দেশে সাবেক এমপি মেরী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
