তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ২২:৩৯
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার (১৩ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে তারা দুই দেশের গণমাধ্যম ও সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পৃক্ততাসহ তথ্য ও সম্প্রচার খাতে বিস্তৃত পরিসরে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। তারা জনগণকেন্দ্রিক সম্পর্ক সুদৃঢ়করণ ও পারস্পরিক বোঝাপড়ার উন্নয়ন সাধন করার লক্ষ্যে দুই দেশের মধ্যে গণমাধ্যমের প্রতিনিধিদলগুলোর বিনিময় সফর বৃদ্ধি করার বিষয়ে সম্মতি প্রকাশ করেন।
ভারতীয় হাইকমিশনার ভারত সরকারের আইটেক কর্মসূচির অধীনে সাংবাদিক ও গণমাধ্যম-বিষয়ক পেশাজীবীদের জন্য বিভিন্ন সক্ষমতা বৃদ্ধিকরণ-সংক্রান্ত উদ্যোগের প্রস্তাব উত্থাপন করেন। এই উদ্যোগগুলোর অংশ হিসেবে শিগগিরই ভারতে বাংলাদেশের নারী সাংবাদিকদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হবে।
বৈঠকে তারা একে অপরের দেশে চলচ্চিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র উৎসব আয়োজন করা, সেই সঙ্গে প্রোডাকশন ও পোস্ট-প্রোডাকশনে প্রযুক্তিগত সহায়তা করার ক্ষেত্রেও সহযোগিতাসহ চলচ্চিত্র খাতে সহযোগিতা করার বিষয়েও মতবিনিময় করেন।
ভারতীয় হাইকমিশনার পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের ওপর ভিত্তি করে সব খাতে জনগণকেন্দ্রিক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে কাজ করার ক্ষেত্রে ভারতের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন
- • এমন ব্যাটিংয়ে হতাশ সিমন্স, ক্ষোভ প্রকাশ
- • জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা-ইউনুস
- • স্টারমারের বিদায়ের ইঙ্গিত দিলেন ট্রাম্প
- • সাভারে সবজি ক্ষেতে বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের
- • পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথে মধ্যপ্রাচ্য: জেডি ভ্যান্স
- • যোগব্যায়াম শুধু ব্যায়াম নয়, এটি জীবনদর্শন: মেয়র শাহাদাত
- • ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, ‘আবারও হামলা চালাব’
- • মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
