মহাখালীর আবাসিক হোটেল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ১৬:০১
রাজধানীর মহাখালী এলাকার একটি আবাসিক হোটেল থেকে আশরাফুল (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। আশরাফুল পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এস আই) নাজমুল হাসান জানান, খবর পেয়ে মহাখালীর ওই আবাসিক হোটেলের পঞ্চম তলার ২০ নম্বর রুমে যাই আমরা। গিয়ে দরজা আটকানো দেখতে পাই। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তাকে নামিয়ে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, আশরাফুলের শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। পুরো শরীর ফ্যাকাশে হয়ে গেছে। শরীর আগের চেয়ে অস্বাভাবিক ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আশরাফুলের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার শালোটিয়া এলাকায়। তার বাবার নাম মো. বাদল মিয়া।
আরও পড়ুন
- • ঈদের আমেজে জবিতে শিক্ষক সমাজের মিলনমেলা
- • অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির
- • সৌদির বিপক্ষে স্পেনের ৪ গোল, সিজদায় লামিন
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • পেলের ৬৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো লামিন ইয়ামাল
- • না ফেরার দেশে সাবেক এমপি মেরী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
