জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয়: জামায়াত আমির
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ২৩:২৩
জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয়। সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদ জারি রাখা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেরপুর-৩ (শ্রীবরর্দী-ঝিনাইগাতি) আসনে স্থগিত হওয়া নির্বাচনে সহিংসতায় আহতদের দেখতে এসে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘‘গত ৯ এপ্রিল জাতীয় সংসদের শেরপুর এবং বগুড়ার দুটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ব্যাপক অনিয়ম, বিভিন্ন ধরনের জালিয়াতি, সহিংসতা এবং ক্ষেত্র বিশেষে শুধু সহিংসতা না, ভয়াবহ সন্ত্রাসে রূপ নিয়েছে।’’
ডা. শফিকুর রহমান বলেন, ‘‘দেশের রাজনীতিতে অতীতে সন্ত্রাস-হানাহানি, বিশৃঙ্খলা ছিল। কিন্তু জুলাইয়ে এত লোক প্রাণ দিলাম, আর কেন রক্ত দিতে হবে? আমরা তো আশা করেছিলাম, রক্ত দেওয়াটা ওখানেই শেষ হবে। রাজনীতির ময়দানে সুস্থতা ফিরে আসবে।’’
তিনি আরো বলেন, ‘‘ভবিষ্যতে আরো বহু নির্বাচন হবে। গণতান্ত্রিক দেশে তার কাঠামো নির্বাচনের উপর নির্ভরশীল। নির্বাচনে আর যেন সহিংসতা না হয়। আমরা চাইবো আদর্শের লড়াই হোক। হাতের লড়াই নয়, অস্ত্রের লড়াই নয়।’’
এ সময় ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কামরুল হাসান মিলন, জেলা জামায়াতের আমীর আব্দুল করিমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেরপুর-৩ আসনে নির্বাচনি সহিংসতায় আহত কয়েকজন নেতাকর্মীর খোঁজ খবর নেন জামায়াতের আমীর।
আরও পড়ুন
- • ঈদের আমেজে জবিতে শিক্ষক সমাজের মিলনমেলা
- • অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির
- • সৌদির বিপক্ষে স্পেনের ৪ গোল, সিজদায় লামিন
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • পেলের ৬৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো লামিন ইয়ামাল
- • না ফেরার দেশে সাবেক এমপি মেরী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
