২২ জুন ২০২৬, সোমবার, ০১:৪৯

শিরোনাম
অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

লেবাননের ১৪শ’ হিজবুল্লাহ সদস্য নিহত, দাবি ইসরায়েলি বাহিনীর

লেবাননের ১৪শ’ হিজবুল্লাহ সদস্য নিহত, দাবি ইসরায়েলি বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ০১:২৪

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তাদের ১৪০০ সদস্যকে ‘এলিমিনেটেড’ বা হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। 

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল আইডিএফ-এর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মাস থেকে হামলা জোরদার করার পর লেবাননজুড়ে হিজবুল্লাহর অন্তত ৪ হাজার ৩০০টি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেওয়া এক আপডেটে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের চলমান স্থল অভিযানের অংশ হিসেবে বর্তমানে পাঁচটি ডিভিশন একযোগে ‘টার্গেটেড অপারেশন’ পরিচালনা করছে। তবে ইসরায়েলের এই বিধ্বংসী হামলায় বেসামরিক প্রাণহানির সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে হামলা তীব্র হওয়ার পর এখন পর্যন্ত দেশটিতে অন্তত ১ হাজার ৮৮৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৬৩ জনই শিশু।

আরও পড়ুন