কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ২২:৫০
পর্যটন শহর ও টেকনাফে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ও অটোরিকশা চাপায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ও দুপুরে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকা এবং টেকনাফের মেরিন ড্রাইভে এই দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন কক্সবাজার শহরের বাইপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী মোহাম্মদ কামরুল (১৮), মহেশখালী উপজেলার বাসিন্দা ও শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বসবাসকারী কামাল উদ্দিন (৩৫) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার মৃত সিকদার আলীর ছেলে ইসহাক আহমদ (৬৫)।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ‘দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বাস টার্মিনালমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়েন। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা আহতদের চাপা দেয়।’
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
অন্যদিকে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় মেরিন ড্রাইভে মোটরসাইকেলের ধাক্কায় ইসহাক আহমদ নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘কক্সবাজারে বেড়াতে আসা দুই পর্যটক মোটরসাইকেলটি ভাড়া নিয়ে টেকনাফ যাচ্ছিলেন। পথে মারিশবুনিয়া এলাকায় পৌঁছালে সড়ক পার হওয়ার সময় পথচারী ওই বৃদ্ধকে তারা ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঘটনার পর মোটরসাইকেল আরোহীরা পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানান পরিদর্শক দুর্জয় বিশ্বাস।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শহীদুল আলম জানান, দুপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় আহত তিন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
- • ঈদের আমেজে জবিতে শিক্ষক সমাজের মিলনমেলা
- • অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির
- • সৌদির বিপক্ষে স্পেনের ৪ গোল, সিজদায় লামিন
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • পেলের ৬৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো লামিন ইয়ামাল
- • না ফেরার দেশে সাবেক এমপি মেরী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
