২২ জুন ২০২৬, সোমবার, ০৯:১৫

শিরোনাম
অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

ইফতারে প্রথমেই কেন খেজুর খাবেন?

ইফতারে প্রথমেই কেন খেজুর খাবেন?

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ০১:২৬

রমজান মাসে ইফতারের টেবিলে খেজুর একটি অপরিহার্য খাবার। দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরের ক্লান্তি দূর করতে এবং পুষ্টির চাহিদা মেটাতে খেজুরের জুড়ি নেই। শুধু ধর্মীয় ঐতিহ্যই নয়, আধুনিক বিজ্ঞানও ইফতারে খেজুর খাওয়ার বিশেষ গুরুত্বের কথা বলছে। 

সারা দিন না খেয়ে থাকার ফলে রক্তে শর্করার মাত্রা কমে যায়। খেজুরে থাকা প্রাকৃতিক শর্করা রক্তে শর্করার ভারসাম্য দ্রুত ফিরিয়ে আনে। এতে থাকা জটিল কার্বোহাইড্রেট শরীরের হঠাৎ সুগার বেড়ে যাওয়া রোধ করে দীর্ঘক্ষণ শক্তি সরবরাহ বজায় রাখে।

খেজুরে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ উপাদান। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি৬, ভিটামিন এ এবং ভিটামিন কে রয়েছে। রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে এমন আয়রন বা লোহা পাওয়া যায় খেজুরে। পটাসিয়াম রয়েছে, যা দেহকোষের তরল ভারসাম্য ঠিক রাখে।

অনেকেই মনে করেন, শুকনো ফল শরীরে পানিশূন্যতা তৈরি করতে পারে? কিন্তু খেজুরের ক্ষেত্রে বিষয়টি উল্টো। খেজুরে থাকা পটাসিয়াম শরীরের কোষে পানি ধরে রাখতে সাহায্য করে। তাই ইফতারে পানির সঙ্গে খেজুর খেলে শরীরের শক্তির পাশাপাশি পানির ভারসাম্যও বজায় থাকে।

আরও পড়ুন