বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেয়ারডিল জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪৪
কুষ্টিয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৫৩ হাজার ৪৩৭ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি (বর্ডার আউটপোস্ট) এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১২০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপ, ১০ বোতল ভারতীয় মদ এবং ৫০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫৩ হাজার ৪৩৭ টাকা। জব্দ করা মাদকদ্রব্যগুলো প্রচলিত বিধি অনুযায়ী ধ্বংস করার লক্ষ্যে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করার প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় চোরাকারবারীদের রুখতে এবং এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও বিজিবির এই কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- • এমন ব্যাটিংয়ে হতাশ সিমন্স, ক্ষোভ প্রকাশ
- • জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা-ইউনুস
- • স্টারমারের বিদায়ের ইঙ্গিত দিলেন ট্রাম্প
- • সাভারে সবজি ক্ষেতে বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের
- • পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথে মধ্যপ্রাচ্য: জেডি ভ্যান্স
- • যোগব্যায়াম শুধু ব্যায়াম নয়, এটি জীবনদর্শন: মেয়র শাহাদাত
- • ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, ‘আবারও হামলা চালাব’
- • মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
