নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সাক্ষাৎ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:১১
জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ, ব্যাংকিং ও রাজস্ব খাতের সংস্কার, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন এবং পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বঙ্গা বলেন, "বাংলাদেশকে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে এগিয়ে নিতে ড. ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দেশের ইতিহাসের এক সংকটপূর্ণ সময়ে তিনি দায়িত্ব নিয়েছেন।" তিনি আরও উল্লেখ করেন, "ব্যাংকিং ও রাজস্ব খাতে শক্তিশালী সংস্কার এখন সময়ের দাবি। এগুলো টেকসই উন্নয়ন ও উচ্চ প্রবৃদ্ধির ভিত্তি গড়ে তুলবে।"
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন এবং পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে বিশ্বব্যাংকের সহযোগিতা চান। তিনি বলেন, "চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের জন্য নয়, আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধিরও চাবিকাঠি। এটি সংস্কার করা গেলে কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চল, নেপাল ও ভুটান এই বন্দর ব্যবহার করে উপকৃত হতে পারবে।"
আরও পড়ুন
- • প্রতিরক্ষা সক্ষমতায় নতুন অধ্যায়, পরীক্ষায় লক্ষ্যভেদ করল ভারতের নতুন অস্ত্র
- • মেসিদের বিশ্বকাপ একাদশ প্রায় চূড়ান্ত, স্কালোনির চমক কোথায়?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, ভর্তি ১১৩
- • সিরাজগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার নিহত
- • চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার
- • নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
