১৭ জুন ২০২৬, বুধবার, ০৩:৩২

শিরোনাম
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আইন বিভাগের শিক্ষার্থী জুলাইযোদ্ধা আবু জুবায়েরের

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আইন বিভাগের শিক্ষার্থী জুলাইযোদ্ধা আবু জুবায়েরের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১৬:৪৭

ঢাকায় সড়ক দুর্ঘটনায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মো. আবু জুবায়ের নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) দিবাগত রাতে রাজধানীর একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু জুবায়ের রাজধানীর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও বিতার্কিক হিসেবেও পরিচিত ছিলেন। বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ ছিল বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় খালার বাসায় থেকে পড়াশোনা করতেন। দুর্ঘটনার সময় তিনি দুই বন্ধুর সঙ্গে রিকশাযোগে এক বন্ধুর বাসায় যাচ্ছিলেন। পথে বাংলাদেশ ইউনিভার্সিটির কাছে দ্রুতগামী একটি ট্রাক পেছন দিক থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে অন্য দুইজন সামান্য আহত হলেও আবু জুবায়ের গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর খবরে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করছেন।

প্রতিফলন /রাশ

আরও পড়ুন