দিল্লি বিমানবন্দরের ঘটনায় গুরুত্ব দিচ্ছে সরকার, আজই জানানো হবে সিদ্ধান্ত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১৪:৪৯
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। এ বিষয়ে সোমবার (১৫ জুন) বিকেলের মধ্যেই বিস্তারিত তথ্য ও সরকারের পরবর্তী পদক্ষেপ জানানো হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, দিল্লিতে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। কেন এমন পরিস্থিতি তৈরি হলো এবং এ বিষয়ে সরকার কী পদক্ষেপ নিতে যাচ্ছে, তা বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
ভারতের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর একটি অনুষ্ঠানে অংশ নিতে রোববার ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি ইমিগ্রেশন জটিলতার মুখে পড়েন।
অভিযোগ রয়েছে, কোনো সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়াই তাকে প্রায় আড়াই ঘণ্টা আটকে রাখা হয়। পরে দিল্লিতে প্রবেশ না করেই তিনি ঢাকার উদ্দেশে ফিরে আসেন।
ঘটনাটি নিয়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে এবং বিষয়টি নিয়ে দুই দেশের সম্পর্কের দিকেও নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন
- • প্রতিরক্ষা সক্ষমতায় নতুন অধ্যায়, পরীক্ষায় লক্ষ্যভেদ করল ভারতের নতুন অস্ত্র
- • মেসিদের বিশ্বকাপ একাদশ প্রায় চূড়ান্ত, স্কালোনির চমক কোথায়?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, ভর্তি ১১৩
- • সিরাজগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার নিহত
- • চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার
- • নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
