বেলুচিস্তানে সমন্বিত হামলা, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ মে, ২০২৬, ১৮:৪০
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একাধিক স্থানে সমন্বিত হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এসব হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার দাবি করা হয়েছে।
প্রদেশটির সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে জানায়, তারা খারান, ওয়াশুক, আভারান, কেচ ও মাস্তুং জেলায় মোট ১০টি অভিযান পরিচালনা করেছে। এতে ১০ জন নিরাপত্তা সদস্য এবং আরও কয়েকজন কথিত ‘রাষ্ট্রীয় এজেন্ট’ নিহত হয়েছেন বলে দাবি তাদের।
গোষ্ঠীটির দাবি অনুযায়ী, বিভিন্ন হামলায় ফ্রন্টিয়ার কর্পসের চেকপোস্ট, সামরিক ক্যাম্প, বহর এবং সড়ক নির্মাণ প্রকল্পে নিয়োজিত নিরাপত্তা সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়। খারানে একটি চেকপোস্টে রকেট ও গ্রেনেড হামলায় হতাহতের ঘটনা ঘটে। এছাড়া আভারান এলাকায় সামরিক ক্যাম্পে স্নাইপার হামলার কথাও বলা হয়েছে।
তবে এসব দাবির বিষয়ে পাকিস্তান সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন
- • প্রতিরক্ষা সক্ষমতায় নতুন অধ্যায়, পরীক্ষায় লক্ষ্যভেদ করল ভারতের নতুন অস্ত্র
- • মেসিদের বিশ্বকাপ একাদশ প্রায় চূড়ান্ত, স্কালোনির চমক কোথায়?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, ভর্তি ১১৩
- • সিরাজগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার নিহত
- • চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার
- • নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
