"হামে আক্রান্তদের ৭৪ শতাংশই টিকা নেয়নি"
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ২২:২৬
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেছেন, ‘দেশে হামে আক্রান্তদের ৭৪ শতাংশই হাম-রুবেলার টিকা গ্রহণ করেনি। এর ফলে হাম দ্রুত ছড়িয়ে পড়ছে।’
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে অধিদপ্তরের সভাকক্ষে দেশের হাম পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মহাপরিচালক বলেন, ‘দেশে হামে আক্রান্ত শিশুদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে ৭৪ শতাংশই কোনো টিকা গ্রহণ করেনি। এ ছাড়া ১৪ শতাংশ শিশু টিকার মাত্র একটি ডোজ পেয়েছিল।’
তিনি জানান, হাম সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনো শিশুকেই টিকার বাইরে রাখা হবে না।
তিনি আরো বলেন, ‘দেশে বর্তমানে হামের সংক্রমণের যে সর্বোচ্চ পর্যায় চলছে, তা দ্রুতই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
বিশেষ করে যে ৩০টি উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করে টিকাদান কার্যক্রম চালানো হয়েছিল, সেখানে সংক্রমণ ইতোমধ্যে কমতে শুরু করেছে।’
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় সরকার বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে।'
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • প্রতিরক্ষা সক্ষমতায় নতুন অধ্যায়, পরীক্ষায় লক্ষ্যভেদ করল ভারতের নতুন অস্ত্র
- • মেসিদের বিশ্বকাপ একাদশ প্রায় চূড়ান্ত, স্কালোনির চমক কোথায়?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, ভর্তি ১১৩
- • সিরাজগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার নিহত
- • চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার
- • নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
