১৭ জুন ২০২৬, বুধবার, ০৩:০৮

শিরোনাম
চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন আরও ১০ জেলা রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা: রেলপথমন্ত্রী

কদমতলীতে নারী আনসার সদস্যের গলিত মরদেহ উদ্ধার

কদমতলীতে নারী আনসার সদস্যের গলিত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ১৯:৩২

রাজধানীর কদমতলীতে একটি ভাড়া বাসা থেকে শারমিন আক্তার সেলী (২৭) নামে এক নারী আনসার সদস্যের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কদমতলী থানার উপপরিদর্শক এসআই মুশাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘কদমতলীর জুরাইন কমিশনার রোডের ৪তলা ভবনের পূর্ব পাশের ভাড়া বাসায় বসবাস করতেন নিহত সেলী।’

পুলিশ জানায়, রবিবার (২৬ এপ্রিল) বিকেলে ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। পরে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ ফ্লোরে পচাগলা অবস্থায় শারমিনের মরদেহ পড়ে থাকতে দেখে। তার শরীরের কয়েক স্থানে কাটা জখমও রয়েছে।

ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে বাইর থেকে তালা মেরে চলে গেছে হত্যাকারী। 

পুলিশ আরো জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি রবিবার রাতে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামীকে পাওয়া যায়নি। রুম থেকে একটি আইডি কার্ড পাওয়া যায়। সেটা দেখে জানা গেছে মৃত শারমিন আনসার সদস্য ছিলেন।

নিহতের পারিবারিক ঠিকানা শ্যামপুরের পূর্ব ধোলাইপাড় বলে জানা গেছে। তার বাবার নাম শাহ আলম হাওলাদার।

বাড়ির মালিক আন্জুআরা ডলি জানিয়েছেন, নিহত সেলী আমার বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে ৭-৮ মাস ধরে ভাড়া থাকতেন। তবে স্বামীর নাম মনে নেই বলে জানান তিনি।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘নিহতের পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। তারা এলে আরো বিস্তারিত জানা যাবে।’

আরও পড়ুন