১৭ জুন ২০২৬, বুধবার, ০৭:৫১

শিরোনাম
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন

লাকসামে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ২

লাকসামে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬, ০০:৫৭

কুমিল্লার লাকসাম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং মাদক ও চুরির মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক অপর এক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন- সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার বাকই (দক্ষিণ) ইউনিয়নের বিজরা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মো. হারুনুর রশিদ (৪৫) এবং মাদক ও চুরির মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কোমারডোগা গ্রামের মো. আবুল বাশার সর্দারের ছেলে মো. ওমর ফারুক।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ দুজনকে গ্রেপ্তারের সত্যতার বিষয়টি নিশ্চিত করেছেন।

লাকসাম পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানা পুলিশ তার গ্রামের বাড়ি বিজরা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

এদিকে একইদিন দুপুরে পৌর শহরের কোমারডোগা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মো. ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, মো. ওমর ফারুকের বিরুদ্ধে দুটি মাদক ও একটি চুরির মামলা রয়েছে। তিনি মাদক মামলা দুটির গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

এ ছাড়াও গ্রেপ্তারকালে তার কাছে মাদকদ্রব্যের উপাদান পাওয়া গেছে। সে অপরাধে তাকে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক নার্গিস সুলতানা অপরাধীকে এই সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন