২১ জুন ২০২৬, রবিবার, ১৪:০৭

শিরোনাম
চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত

যুদ্ধ কারও জন্য কল্যাণ বয়ে আনে না: মাসুদ পেজেশকিয়ান

যুদ্ধ কারও জন্য কল্যাণ বয়ে আনে না: মাসুদ পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬, ০০:৫৭

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা আর চরম অস্থিরতার মধ্যেই শান্তির বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সোমবার (২০ এপ্রিল) এক বক্তৃতায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধ কোনো দেশ বা পক্ষের জন্যই কল্যাণ বয়ে আনে না। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে 'যৌক্তিক ও কূটনৈতিক' সব পথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

প্রেসিডেন্টের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম ইরনা জানায়, পেজেশকিয়ান একদিকে যেমন দেশের সার্বভৌমত্ব রক্ষায় অনড় থাকার কথা বলেছেন, অন্যদিকে উত্তেজনা কমাতে কূটনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ডাক দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, শত্রুর ওপর অন্ধ বিশ্বাস রাখা চলবে না; প্রতিটি পদক্ষেপে থাকতে হবে সজাগ ও সতর্ক।

এদিকে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে জানান, ওয়াশিংটনের সঙ্গে নতুন করে কোনো আলোচনার টেবিলে বসার পরিকল্পনা এই মুহূর্তে ইরানের নেই। জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে তেহরান কারও কোনো আল্টিমেটাম বা সময়সীমা মেনে নেবে না। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যদি নতুন করে কোনো হঠকারিতার চেষ্টা করে, তবে ইরানের সশস্ত্র বাহিনী তার দাঁতভাঙা জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

প্রকাশ্যে তেহরান আলোচনার বিষয়টি নাকচ করলেও কূটনৈতিক মহলে গুঞ্জন ভিন্ন। পাকিস্তানের একাধিক সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসতে যাচ্ছে একটি ইরানি প্রতিনিধি দল। এর আগে গত ১২ এপ্রিল ইসলামাবাদের প্রথম দফার বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল।

গত ফেব্রুয়ারিতে ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের দাবানল ছড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় তেহরানও পাল্টা হামলা চালায়। পরবর্তীতে পাকিস্তানের জোরালো মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। বর্তমানে সেই যুদ্ধবিরতি চললেও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে এখনও কাটেনি সংশয়। 

আরও পড়ুন