সপ্তম শ্রেণির বাংলা ক্লাস চলছে। শিক্ষার্থীদের পড়াচ্ছেন শিক্ষক। হঠাৎ শ্রেণিকক্ষের দরজার সামনে দাঁড়ালেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এরপর তিনি শ্রেণিকক্ষে থাকা শিক্ষকের অনুমতি নিলেন প্রবেশের জন্য। শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের সঙ্গে টেবিলে বসে পড়লেন।
শ্রেণিকক্ষে সংসদ সদস্য, শিক্ষার্থীদের সাথে শুনলেন ক্লাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ২২:০৬
এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাকে নিয়ে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা ইতিবাচক পোস্ট দিয়ে প্রশংসাও করছেন।
সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দিদার মডেল হাই স্কুলে এ ঘটনা ঘটে।
এরপর তিনি অন্য শিক্ষার্থীদের মতো গভীর মনোযোগ দিয়ে ক্লাস শিক্ষকের পাঠদান শুনলেন। এর আগে চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনে অংশ নিতে স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এরপর মনিরুল হক চৌধুরী স্কুল পরিদর্শনে গিয়ে সপ্তম শ্রেণির প্রথম বেঞ্চে ছাত্রদের সঙ্গে বসেন।
প্রায় আধা ঘণ্টা ধরে চলা ওই ক্লাসে তিনি মনোযোগ দিয়ে পাঠ শোনেন।
এক পর্যায়ে এক ছাত্রীর কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কুলি-মজুর’ কবিতাটি আবৃত্তি শোনেন। ক্লাসের শেষ দিকে মনিরুল হক চৌধুরী দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার গুরুত্ব, নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকা এবং নিজেদের দক্ষতা গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনামূলক কথা বলেন।
দিদার মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্চনা দেবনাথ বলেন, ‘একজন সংসদ সদস্য হয়েও শিক্ষার্থীদের সঙ্গে একই বেঞ্চে বসে সময় দিয়ে পাঠগ্রহণ করা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উৎসাহিত হবে। তেমনি শিক্ষকদের মাঝেও দায়িত্ববোধ ও আন্তরিকতা আরো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।’
এ বিষয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করেছি। আমাদের ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে হলে তাদের কাছে শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে। শিক্ষা যদি তাদের কাছে উপভোগ্য হয়ে ওঠে, তাহলে তারা আর স্কুল ফাঁকি দেবে শিক্ষার্থীর। এ বিষয়ে শিক্ষকদের আন্তরিকতা অত্যন্ত জরুরি আমি মনে করি।
আরও পড়ুন
- • সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রপ্তানির সুযোগ ইরানের
- • চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী
- • দেশে প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থা’ চালু মুন্সিগঞ্জ কারাগারে
- • উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, সিলেটেও ঝুঁকি
- • প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার
- • লেবানন ইস্যুতে বাড়ছে ওয়াশিংটন-তেলআবিব দূরত্ব
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
