১৭ জুন ২০২৬, বুধবার, ০৮:৫৯

শিরোনাম
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন

টেকনাফে অস্ত্রসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

টেকনাফে অস্ত্রসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬, ২২:২৪

পহেলা বৈশাখ উপলক্ষে জোরদার নিরাপত্তা টহলের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে টেকনাফ মডেল থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পহেলা বৈশাখের ছুটির সুযোগে একটি বড় মাদকের চালান হাতবদলের উদ্দেশ্যে এলাকায় একদল সশস্ত্র ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. রাশেদ প্রকাশ রাসেল (২৫), মো. সোহেল উদ্দিন প্রকাশ লালু (২৩) এবং এহসান উল্লাহ (২৫)।

এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি), ৮ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি বড় রামদা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে তারা পেশাদার মাদক কারবারি এবং সীমান্ত দিয়ে আসা বড় মাদকের চালান পাহারা দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন।

তাদের বিরুদ্ধে এলাকায় মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন