১৭ জুন ২০২৬, বুধবার, ০৭:০০

শিরোনাম
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন

যশোরে বিজিবির ট্রাকের ধাক্কায় যুবক নিহত

যশোরে বিজিবির ট্রাকের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ১৬:১৪

যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। 

রবিবার (১২ এপ্রিল) রাতে বেনাপোল-শার্শা সড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম রোমান শেখ (২১)। তিনি শার্শার বেনাপোলের মানকিয়া গ্রামের সুমন শেখের ছেলে।

নিহতের স্বজন শাওন হোসেন জানান, খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির একটি থ্রি-টন ট্রাক জনবল নিয়ে পুটখালী সীমান্তের দিকে যাচ্ছিল। পথে আমড়াখালি চেকপোস্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রোমানের সাইকেলের সঙ্গে ট্রাকটির পেছনে ধাক্কা লাগে। এতে রোমান সড়কে ছিটকে পড়ে মাথা ও বুকে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বেনাপোল ফায়ার সার্ভিস দ্রুত তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন আলী জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন