চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০১:১৯
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আব্দুর রহমান রাজু (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগডাঙ্গা পূর্বপাড়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাজু ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেলে নিজ কক্ষের দরজা ভেতর থেকে লাগিয়ে দেন রাজু। সন্ধ্যা হয়ে গেলেও তিনি দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের হুকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে রাজু আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন
- • আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • মেসির হ্যাটট্রিকে উড়ন্ত শুরু আর্জেন্টিনার
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • প্রতিরক্ষা সক্ষমতায় নতুন অধ্যায়, পরীক্ষায় লক্ষ্যভেদ করল ভারতের নতুন অস্ত্র
- • মেসিদের বিশ্বকাপ একাদশ প্রায় চূড়ান্ত, স্কালোনির চমক কোথায়?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, ভর্তি ১১৩
- • সিরাজগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার নিহত
- • চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
