ফায়ার সার্ভিসে ৯টি পদে চাকরির সুযোগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ১৭:৫৮
ফায়ার সার্ভিসের ১৯৭ জন নিয়োগে আবেদন শুরু ১০ এপ্রিল ২০২৬ থেকেছবি: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নেওয়া।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর শূন্য পদে জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ৯ পদে মোট ১৯৭ জনকে নিয়োগ দেবে। আবেদন শুরু ১০ এপ্রিল ২০২৬ থেকে। আবেদনের শেষ তারিখ ৯ মে ২০২৬, বিকেল ৫টা। আবেদনের মাধ্যম অনলাইনে।
পদসমূহ ও শিক্ষাগত যোগ্যতা—
১.সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর-০১টি, বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০
২. ধর্মীয় শিক্ষক (ইসলাম)-০১টি, বেতনস্কেল: ৯৭০০–২৩৪৯০
৩. ইঞ্জিন ড্রাইভার (মেরিন)-০১টি, বেতনস্কেল: ৯৭০০-২৩৪৯০
৪. ড্রাইভার-১৩টি, বেতনস্কেল: ৯৭০০-২৩৪৯০
৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৯টি, বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০
৬. ফায়ারফাইটার (পুরুষ ও মহিলা)-১৬৫টি, বেতনস্কেল: ৯০০০-২১৮০০
৭. নার্সিং অ্যাটেনডেন্ট-০২টি, বেতনস্কেল: ৯০০০-২১৮০০
৮. অফিস সহায়ক-০৪টি, বেতনস্কেল: ৮২৫০-২০০১০
৯. সহকারী হোজ রিপেয়ারার-০১টি, বেতনস্কেল: ৮২৫০-২০০১০
শারীরিক যোগ্যতা (ফায়ারফাইটার পদের জন্য)
পুরুষ: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত।
মহিলা: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি, বুক ৩০ ইঞ্চি।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ৯ পদে ১৯৭ জনকে নিয়োগ দেবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ৯ পদে ১৯৭ জনকে নিয়োগ দেবে।ছবি: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নেওয়া
বয়সসীমা—
১ এপ্রিল ২০২৬ তারিখে ১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নম্বর পদের আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ৬ ও ৭ নম্বর পদের জন্য ১ এপ্রিল ২০২৬–এ বয়সসীমা ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করার নিয়মাবলি—
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের প্রক্রিয়া নিচে দেওয়া হলো:
১.প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করুন
২.আপনার পদের জন্য নির্ধারিত ‘Application Form’ পূরণ করুন
৩.প্রার্থীর রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করুন
৪.সঠিকভাবে সাবমিট করার পর একটি ইউজার আইডি পাবেন।
আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি—
ইউজার আইডি ব্যবহার করে যেকোনো টেলিটক প্রি-পেইড সিম থেকে ২টি এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে।
আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • প্রতিরক্ষা সক্ষমতায় নতুন অধ্যায়, পরীক্ষায় লক্ষ্যভেদ করল ভারতের নতুন অস্ত্র
- • মেসিদের বিশ্বকাপ একাদশ প্রায় চূড়ান্ত, স্কালোনির চমক কোথায়?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, ভর্তি ১১৩
- • সিরাজগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার নিহত
- • চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার
- • নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
