রংপুর মহাসড়কে চাঁদাবাজ সন্দেহে ৫ পুলিশ সদস্যকে মারধর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬, ১৮:৩৪
রংপুরের পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় মহাসড়কে গাড়ি আটকিয়ে চাঁদা নেওয়ার সন্দেহে হাইওয়ে পুলিশের পাঁচ সদস্যকে মারধর করেছে বিক্ষুব্ধ যাত্রীরা। গত ১৯ মার্চ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
তবে গতকাল রবিবার (৫ এপ্রিল) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এদিকে এ ঘটনায় বড়দরগা হাইওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক শামিদুল্লাহ সরকারসহ পাঁচ পুলিশ সদস্যকেই গত ২ এপ্রিল প্রত্যাহার করে জেলা হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন দুটি দূরপাল্লার বাস ওভারটেক করতে গিয়ে সড়কে জট সৃষ্টি হয় এবং এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থলে থাকা যাত্রীরা ধারণা করেন যে পুলিশ সদস্যরা গাড়ি থামিয়ে চাঁদা আদায় করছেন। এই সন্দেহ থেকে যাত্রীদের সঙ্গে পুলিশের তর্ক-বিতর্ক শুরু হয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। বিক্ষুব্ধ যাত্রীরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান এবং তাদের মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এক পুলিশ সদস্য প্রাণ বাঁচাতে পাশের একটি ডোবায় ঝাঁপ দেন। পরে স্থানীয় লোকজন ও অন্য পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকায় আগে থেকেই চেকপোস্টে গাড়ির কাগজপত্র যাচাইয়ের নামে অর্থ নেওয়ার অভিযোগ ছিল। তবে ঘটনার দিন পুলিশ চাঁদা নেয়নি। ঈদের আগে অতিরিক্ত যানজট এবং যাত্রীদের উত্তেজনার কারণে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এটি চাঁদা আদায়ের ঘটনা নয়; বরং সড়কে দুর্ঘটনাজনিত পরিস্থিতি ও যানজটের কারণে যাত্রীদের সঙ্গে তর্ক-বিতর্কের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। ঘটনার পর প্রশাসন সংশ্লিষ্ট পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করেছে এবং একজন সহকারী পুলিশ সুপারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ঘটনার প্রায় ১৮ দিন পর পুলিশের পক্ষ থেকে বাস চালক, হেলপার, সুপারভাইজারসহ অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনকে আসামি করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা করা হয়েছে।
এ বিষয়ে রংপুর হাইওয়ে পুলিশ সুপার আবু তৈয়ব শামছুর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আছে। ওই ঘটনায় আমরা ঘটনাস্থলে থাকা সদস্যদের প্রত্যাহার করেছি। এক সদেস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়েছি। বাহিনীর কোনো সদস্য অপরাধ করলে তার দায় নিজের। বাহিনী সেই দায় নেবে না।’
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • প্রতিরক্ষা সক্ষমতায় নতুন অধ্যায়, পরীক্ষায় লক্ষ্যভেদ করল ভারতের নতুন অস্ত্র
- • মেসিদের বিশ্বকাপ একাদশ প্রায় চূড়ান্ত, স্কালোনির চমক কোথায়?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, ভর্তি ১১৩
- • সিরাজগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার নিহত
- • চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার
- • নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
