১৭ জুন ২০২৬, বুধবার, ০৯:২০

শিরোনাম
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত মাছের ঘের মালিক

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত মাছের ঘের মালিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ১৮:৪৬

সাতক্ষীরার কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ অলিউল ইসলাম (৩৫) নামের এক ঘের মালিক নিহত হয়েছেন। 

রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার গণপতি বিলে নিজ মাছের ঘেরে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ অলিউল ওই গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন জানান, দুপুরে নিজের মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দিচ্ছিলেন অলিউল ইসলাম। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

পরে স্থানীয়রা তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন