কৃষি বীমা কি আসলেই কৃষককে রক্ষা করে?
লাবনী আক্তার কবিতা
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ১৪:৫৩
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ অথচ এদেশের কৃষকরাই সবচেয়ে বেশি অবহেলিত। দেশের খাদ্যের জোগান দেওয়ার পাশাপাশি অর্থনীতিতে অনেক বড় অবদান রাখার পরও কৃষকরা ভীষণ নিম্নমানের জীবন যাপন করে। আমাদের দেশের অধিকাংশ কৃষকই প্রান্তিক এলাকায় বসবাস করে। ফসল উৎপাদনের খরচ দিন দিন বৃদ্ধি পেলেও তারা ফসলের ন্যায্য দাম পায় না। আবার কখনো প্রাকৃতিক দুর্যোগ যেমন - বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের ফলে হারাতে হয় ফসল অথবা ফসলি জমি। ফলে তাদের জীবনমানের কখনো উন্নতি হয় না বরং আরো নিচে নেমে যায়। তবে দেশের সরকার তো আর বসে নেই, কৃষকদের কথা না ভেবে সরকার যাবে কোথায়?তাইতো কৃষকদের সহায়তা করার জন্য সরকার চালু করেছে কৃষি বীমা পদ্ধতি। কিন্তু কথা হলো এই কৃষি বীমা কী আসলেই কিছু উপকার করে? আর যদি উপকার করেই থাকে তাহলে কেন আজও আমাদের দেশের কৃষকরা এত নিম্নমানের জীবন যাপন করছে? কেন কৃষক ন্যায্য দাম না পেয়ে কষ্টে ফসলে আগুনে জ্বালিয়ে দিচ্ছে?
কৃষি বীমা হলো এমন একটি প্রকল্প যা কৃষকদের প্রাকৃতিক দুর্যোগ (যেমন- খরা, বন্যা, শিলাবৃষ্টি, ঘূর্নিঝড়) কীটপতঙ্গ, রোগ বা অন্যান্য কারণে ফসলের ক্ষতি হলে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করে। মূলত এটি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান, ঝুঁকি হ্রাস, স্থিতিশীলতা ও কৃষির প্রতি উৎসাহ প্রদান করার জন্য দেওয়া হয়।
বীমাটা কীভাবে কাজ করে?
কৃষি বীমা মাধ্যমে কৃষক আগে থেকে কোম্পানিকে জমির আয়তন বা ফসলের মূল্যের উপর ভিত্তি করে কিছু টাকা (যাকে বলে বীমা প্রিমিয়াম) দিবে, তারপর যদি প্রাকৃতিক দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় ফসল নষ্ট হয়, তাহলে বীমা কোম্পানি ক্ষতির একটা অংশ ক্ষতিপূরণ হিসেবে তাকে ফেরত দিবে। উদাহরণ স্বরূপ:
রফিক নামের একজন কৃষক যদি ২ বিঘা জমিতে ফসল চাষ করে এবং তার জমির আনুমানিক বাজারমূল্য যদি হয় ১ লক্ষ টাকা তবে সে বীমা কোম্পানিকে প্রিমিয়াম হিসেবে ২% অর্থাৎ ২০০০ টাকা দিবে। তারপর অনাকাঙ্ক্ষিত কোনো কারনে তার ফসলের ক্ষতি হলে কোম্পানি তাকে বিকাশের ৩০-৩০% ফেরত দিবে। এতোটুক পর্যন্ত থিউরিটিক্যালি ব্যাপারটা ভালো লাগলেও মাঠপর্যায়ে ভীষণ কঠিন ও জটিল। যদিও বাংলাদেশে কৃষি বীমা পদ্ধতি এখনো পুরোপুরি চালু হয়নি তবে কুড়িগ্রাম, সুনামগঞ্জ, সিলেট,রংপুরের মতো কিছু জেলায় পরীক্ষামূলকভাবে ফসল বীমা চালু হয়েছে। আর এই পরীক্ষা করতে গিয়েই সরকারকে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
কৃষকদের সচেতনতার অভাব: আমাদের দেশের অধিকাংশ কৃষকই নিরক্ষর বা অল্প শিক্ষিত ফলে কৃষি বীমার মতো জটিল পদ্ধতি তারা বুঝতেই চায় না। অনেকে আবার মনে করেই “বীমা মানে ক্ষতির পরও টাকা না পাওয়া।”যেমন: Green Delta Insurance ও Sadharan Bima Corporation-এর যৌথ পাইলট প্রকল্পে ২০১৪ সালে কুড়িগ্রাম জেলায় পরীক্ষামূলক ফসল বীমা চালুর সময় দেখা যায় অনেক কৃষক বীমা প্রিমিয়াম দিতে রাজি হননি কারণ তারা বীমার কার্যপ্রণালী বুঝতে পারেননি।
প্রিমিয়াম বা বীমা খরচ বেশি হওয়া: আমাদের দেশের কৃষকদের আয় সীমিত, তাই কখনো কখনো বীমা প্রিমিয়াম তাদের সামর্থ্যের বাইরে চলে যায়। ফলে তারা বীমা নিতে আগ্রহী হয় না। যেমন: রংপুর ও সুনামগঞ্জ অঞ্চলে ২০১৬ সালে খরা ও বন্যার জন্য ইনডেক্স-ভিত্তিক বীমায় কৃষকদের কাছ থেকে প্রিমিয়াম আদায় কঠিন হয়েছিল।
ক্ষতি নিরূপণের জটিলতা: বাংলাদেশে সঠিক আবহাওয়া ও ফসল ক্ষতির তথ্য সংগ্রহ করা কঠিন। এতে ক্ষতিপূরণ দিতে বিলম্ব হয় আবার অনেক কৃষক ক্ষতিপূরণ পান না। ফলে তাদের আগ্রহ কমে যায়। যেমন: কুড়িগ্রাম জেলায় ২০১৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ পেতে ৩–৪ মাস অপেক্ষা করেছেন, কারণ মাঠ পর্যায়ের তথ্য যাচাইয়ে দেরি হয়েছিল।
কৃষকদের পূর্ব অভিজ্ঞতা ও জমির অভাব:অনেক কৃষকের মধ্যে বীমা নিয়ে একটি নেতিবাচক ধারণা রয়েছে। তারা মনে করে, “বীমা করলে টাকা যায়, ফেরত আসে না।” আবার প্রান্তিক এলাকায় যাদের বীমার সবচেয়ে বেশি প্রয়োজন কৃষকরা বাস্তবে কোনো জমির মালিক নন, তারা বর্গাচাষী হিসেবে চাষ করে ফলে তারা বীমায় অংশ নিতে পারে না।
বোঝাই যাচ্ছে, কৃষি বীমায় কৃষকদের রক্ষা করার কথা থাকলেও বাস্তবে তার কিছুই হচ্ছে না। এর পিছনে আপনি সরকারের অদক্ষতা বা দূর্বল বীমা কাঠামো সবকিছুই দায়ী করতে পারেন।
তাই সরকার যদি বাস্তবেই কৃষকদের রক্ষা বা উপকার করতে চায় তবে সরকারের উচিত, নতুন পদ্ধতির বাস্তবায়ন করা। অথবা এই বীমা পলিসি কীভাবে বাস্তবে সঠিকভাবে কার্যকর করা যায় সেদিকে নজর দেওয়া।
লেখক,
লাবনী আক্তার কবিতা
লোকপ্রশাসন বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
[email protected]
আরও পড়ুন
- • প্রতিরক্ষা সক্ষমতায় নতুন অধ্যায়, পরীক্ষায় লক্ষ্যভেদ করল ভারতের নতুন অস্ত্র
- • মেসিদের বিশ্বকাপ একাদশ প্রায় চূড়ান্ত, স্কালোনির চমক কোথায়?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, ভর্তি ১১৩
- • সিরাজগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার নিহত
- • চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার
- • নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
