১৭ জুন ২০২৬, বুধবার, ০৯:১৫

শিরোনাম
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন

নাটোরে পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

নাটোরে পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬, ১৬:১০

নাটোরে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে অপুকে (২২) গ্রেপ্তার করেছে ডিবি ও থানা পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্ত অপুকে নিজ এলাকা থেকে  গ্রেপ্তার  করে পুলিশ।

গ্রেপ্তারের পর পুলিশ  অপুকে সঙ্গে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। এর আগে মঙ্গলবার ভোররাতে নিজ বাড়িতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হোন মহরম আলী। তার চিৎকারে স্থানীয় লোকজন মহরম আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

গ্রেপ্তার অপু নাটোর সদর উপজেলা হাসিমপুর গ্রামের নিহত মহরম আলীর ছেলে। নিহত মহরম আলী ওই এলাকার মৃত মোহর আলীর ছেলে। তিনি পেশায় চটপটি বিক্রেতা ছিলেন এবং দীর্ঘদিন ধরে কাফুরিয়া বাজারে ব্যবসা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাড়িতে একা থাকা অবস্থায় তার ওপর হামলা চালায় ছেলে অপু। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নিহতের প্রতিবেশী সুফিয়া বেগম জানান, পারিবারিক কলহের কারণে মহরম আলীর স্ত্রী ও সন্তানরা আলাদা থাকতেন এবং তিনি একাই বসবাস করতেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের মাথা ও মুখমণ্ডলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় অভিযুক্ত অপুকে গ্রেপ্তার করে বুধবার (২৫ মার্চ) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন