১৭ জুন ২০২৬, বুধবার, ০৭:৫০

শিরোনাম
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন

শিডিউল বিপর্যয়ে পঞ্চগড়ের ৩ ট্রেনের যাত্রা বাতিল

শিডিউল বিপর্যয়ে পঞ্চগড়ের ৩ ট্রেনের যাত্রা বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬, ১৯:৪৩

বগুড়ার সান্তাহারে দুর্ঘটনাকবলিত নীলসাগর এক্সপ্রেসের ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতের ঘটনায় শিডিউল বিপর্যয়ের কারণে পঞ্চগড় থেকে তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

সকাল ৯টায় পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস, দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ও বিকেল ৩টা ৩০ মিনিটের পার্বতীপুরগামী কাঞ্চন আন্ত নগর কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করা হয়।

যেসব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে সেসব ট্রেনের টিকিট কাটা যাত্রীদের টাকা ফেরত দেওয়া হবে। বিষয়টি  নিশ্চিত করেছেন পঞ্চগড় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম।

এদিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী ট্রেনগুলোও পড়ে মারাত্মক শিডিউল বিপর্যয়ে। ট্রেনের শিডিউল বিপর্যয় ও যাত্রা বাতিল হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আরও পড়ুন