গোপালগঞ্জে ৯০ হাজার জাল টাকাসহ আটক প্রতারক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬, ২২:০২
গোপালগঞ্জের মুকসুদপুরে ৯০ হাজার জাল নোটসহ আব্দুর রহিম ফকির নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা সদরের পূবালী ব্যাংক থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রহিম ফকির মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. খোকন ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পূবালী ব্যাংক, মুকসুদপুর শাখায় ওই ব্যক্তি এক হাজার টাকার ৯০টি নোট একটি হিসাব নম্বরে জমা দিতে আসে। এ সময় ব্যাংকের ক্যাশিয়ারের সন্দেহ হলে তিনি ভালোভাবে দেখে ওই নোটগুলো জাল হিসাবে শনাক্ত করেন। বিষয়টি ক্যাশিয়ার ব্যাংক ব্যবস্থাপককে জানালে, ব্যাংক কর্তৃপক্ষ আব্দুর রহিমকে কৌশলে আটকে রেখে মুকসুদপুর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
মামলা রেকর্ডের পর আগামীকাল শুক্রবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
আরও পড়ুন
- • প্রতিরক্ষা সক্ষমতায় নতুন অধ্যায়, পরীক্ষায় লক্ষ্যভেদ করল ভারতের নতুন অস্ত্র
- • মেসিদের বিশ্বকাপ একাদশ প্রায় চূড়ান্ত, স্কালোনির চমক কোথায়?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, ভর্তি ১১৩
- • সিরাজগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার নিহত
- • চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার
- • নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
