খামেনি হত্যার প্রতিবাদে বিশ্বকাপে খেলবে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ২০:২১
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনজামালি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর থেকেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল, যা শেষ পর্যন্ত সত্য হলো।
ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনজামালি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘এই দুর্নীতিগ্রস্ত মার্কিন সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। তাদের আয়োজিত বিশ্বকাপে আমাদের অংশগ্রহণ করার কোনো প্রশ্নই আসে না।’ তিনি আরও যোগ করেন, গত কয়েক মাসে দেশটির ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং হাজার হাজার নাগরিক নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে তাদের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া একেবারেই অসম্ভব।
ইরানের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইরানকে বিশ্বকাপে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু তেহরানের এই চূড়ান্ত সিদ্ধান্তে এখন বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছে।
ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দেশ স্বেচ্ছায় সরে দাঁড়ালে বা বাদ পড়লে সে ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফিফার হাতেই থাকে। ফিফার বিধিমালার ৬.৭ অনুচ্ছেদ অনুযায়ী, সংশ্লিষ্ট দলের পরিবর্তে অন্য কোনো দেশকে অংশগ্রহণের সুযোগ দিতে পারে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
উল্লেখ্য, আগামী ১১ জুন ২০২৬ থেকে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপের পর্দা ওঠার কথা রয়েছে।
আরও পড়ুন
- • সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রপ্তানির সুযোগ ইরানের
- • চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী
- • দেশে প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থা’ চালু মুন্সিগঞ্জ কারাগারে
- • উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, সিলেটেও ঝুঁকি
- • প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার
- • লেবানন ইস্যুতে বাড়ছে ওয়াশিংটন-তেলআবিব দূরত্ব
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
