পরকীয়ার অভিযোগে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, পলাতক স্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬, ১৮:৫৬
ঢাকার দোহার উপজেলায় পরকীয়ার অভিযোগে ফিরোজ হোসেন (৩৮) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কর্তন করেছেন স্ত্রী।
শুক্রবার (৬ মার্চ) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ফিরোজ হোসেন একই এলাকার শেখ আনছারের ছেলে। তিনি জয়পাড়া মুক্তিযোদ্ধা মার্কেটের একজন ব্যবসায়ী। এদিকে এ ঘটনার পর পলাতক রয়েছেন স্ত্রী পায়েল।
জানা যায়, ফিরোজের সঙ্গে প্রায় ১৬/১৭ বছর আগে জয়পাড়া খাড়াকান্দা গ্রামের পায়েলের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকত। স্বামীর পরকীয়া রয়েছে বলেও অভিযোগ করতেন ফিরোজের স্ত্রী পায়েল। শুক্রবার ভোরে স্বামী ঘুমে থাকা অবস্থায় পুরুষাঙ্গ কেটে দেন তিনি। এ সময় ফিরোজ আলমের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ঘটনা জেনেছি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • প্রতিরক্ষা সক্ষমতায় নতুন অধ্যায়, পরীক্ষায় লক্ষ্যভেদ করল ভারতের নতুন অস্ত্র
- • মেসিদের বিশ্বকাপ একাদশ প্রায় চূড়ান্ত, স্কালোনির চমক কোথায়?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, ভর্তি ১১৩
- • সিরাজগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার নিহত
- • চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার
- • নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
