প্রেস সচিবের দায়িত্ব ছাড়ার পর শফিকুল আলমের ফলোয়ার বেড়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:১৮
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্ব ছাড়ার পর ফেসবুক অনুসারী (ফলোয়ার) বেড়ে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন শফিকুল আলম। দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর ফলোয়ার সংখ্যা দ্রুত হ্রাস পাবে বলে ধারণা করলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা গেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই অনুভূতি ব্যক্ত করেন। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের পুরো সময়জুড়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘অধ্যাপক ইউনূস সরকারের মুখপাত্র হিসেবে আমার ১৮ মাস ৪ লাখ ৯৮ হাজার অনুসারী নিয়ে শেষ করেছি। আমি ধরে নিয়েছিলাম, সরকারি চাকরি ছেড়ে প্রেস ব্রিফিং বন্ধ করে দিলে এই সংখ্যা দ্রুত কমে যাবে। কিন্তু আশ্চর্যজনকভাবে গত দুই দিনে ফলোয়ার ৫ লাখ ছাড়িয়ে গেছে। কী হচ্ছে? আমি সত্যিই সম্মানিত। ধন্যবাদ বন্ধুরা!’
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার বিলুপ্ত করা হয়। এরপরই প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্ব থেকে বিদায় নেন শফিকুল আলম।
বর্তমানে তিনি ‘ডেইলি ওয়াদা’ নামের একটি ইংরেজি দৈনিকে সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। দায়িত্ব ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই ব্যক্তিগত জনপ্রিয়তাকে ইতিবাচক হিসেবে দেখছেন নেটিজেনরা।
আরও পড়ুন
- • দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব
- • বাজুসের নতুন ঘোষণায় ফের বাড়ল স্বর্ণের দাম
- • দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী
- • টেক্সাসে মহাসড়কে বিমান বিধ্বস্ত, নিহত ১
- • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির প্রভাব আন্তর্জাতিক স্বর্ণবাজারে
- • লোডশেডিংয়ে বিপর্যস্ত চাঁপাইনবাবগঞ্জের জনজীবন
- • শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ছয় টুকরো মামলায়, আবীরকে মৃত্যুদণ্ড
- • ব্যাংক খাতে কোটি টাকার হিসাবের সংখ্যা বাড়ছে
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
