১৭ জুন ২০২৬, বুধবার, ১৫:০৭

শিরোনাম
দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ

দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী

দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ১৩:৫৩

দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের জনসংখ্যা একটি বড় সম্পদ। তবে এই জনসংখ্যাকে কার্যকর জনসম্পদে পরিণত করার দায়িত্ব শিক্ষকদের ওপরই সবচেয়ে বেশি বর্তায়। এ জন্য শুধু উচ্চশিক্ষা নয়, কারিগরি শিক্ষারও ব্যাপক প্রসার প্রয়োজন।

তিনি বলেন, শিক্ষা খাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ শতাংশ বাজেট বরাদ্দ দিয়েছেন। এখন এই বরাদ্দকে কার্যকরভাবে কাজে লাগিয়ে শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু পাঠদান নয়, মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন ও অনুপ্রেরণা দেওয়াও। ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে আরও বেশি অবদান রাখতে উৎসাহিত হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারও শিক্ষা খাতকে অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং যেকোনো ধরনের নেতিবাচক প্রভাব থেকে এটিকে সুরক্ষিত রাখতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষা নিয়ে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে সিলেবাস ও কারিকুলাম সংস্কারের কাজ শুরু হয়েছে।

শিক্ষামন্ত্রী দাবি করেন, অতীতে শিক্ষাব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা হয়েছিল। তবে বর্তমান সরকার সেই অবস্থা থেকে বেরিয়ে এসে শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে।

অনুষ্ঠানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, নতুন হল ও ছাত্রাবাস নির্মাণের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের পরিসর বাড়ানো গেলে এটি দেশের অন্যতম ঐতিহাসিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মোট ১০৪ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে কলা অনুষদ থেকে ২১ জন, বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ১৬ জন, বিজ্ঞান অনুষদ থেকে ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ১৭ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ থেকে ২৯ জন, আইন অনুষদ থেকে ৩ জন এবং চারুকলা অনুষদ থেকে ৩ জন শিক্ষার্থী পুরস্কার পান।

আরও পড়ুন