শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ২৩:২০
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা সংস্থার পৃথক অভিযানে দুই যাত্রীর কাছ থেকে ৪৩২ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯২ লাখ টাকা।
মঙ্গলবার (২৮ জুলাই) বিমানবন্দরের আগমনী কাস্টমস চ্যানেলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান দুটি পরিচালনা করা হয়।
গোয়েন্দা সূত্র জানায়, প্রথম অভিযান চালানো হয় দুপুর ১২টা ৫৫ মিনিটে। এ সময় দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী মো. নূর নবীকে সন্দেহজনকভাবে চ্যালেঞ্জ করা হয়। পরে তার ট্রলি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ২৩২ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এরপর বিকেল ৪টা ৪৬ মিনিটে একই এয়ারলাইন্সের ব্যাংকক থেকে আসা আরেকটি ফ্লাইটের যাত্রী মোহাম্মদ শামীম শেখকে আটক করা হয়। তল্লাশির সময় তার রেক্টাম (মলদ্বার) থেকে বিশেষভাবে লুকানো ২০০ গ্রাম ওজনের আরও দুটি স্বর্ণের বার উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, উদ্ধার করা চারটি স্বর্ণবারের মোট ওজন ৪৩২ গ্রাম। আটক দুই যাত্রীকে উদ্ধার করা স্বর্ণসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণগুলো জব্দ করে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
