০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২১:৫০

শিরোনাম
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ফুলবাড়ী বাজারে পঁচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ফুলবাড়ী বাজারে পঁচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৫৫

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বাজারে পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে একরামুল হক নামের এক ব্যবসায়ী পঁচা গরুর মাংস বিক্রি করছিলেন। বিষয়টি ক্রেতাদের নজরে এলে তারা তাকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। এ সময় উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ এবং ফুলবাড়ী থানা পুলিশ-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একরামুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

অভিযানে জব্দ করা পঁচা মাংস জনস্বার্থে ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুন