২২ জুলাই ২০২৬, বুধবার, ১৬:২২

শিরোনাম
ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার

সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ২৫ ডিসেম্বর পর্যন্ত আল্টিমেটাম

সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ২৫ ডিসেম্বর পর্যন্ত আল্টিমেটাম

ঢাকা প্রতিনিধি

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫, ১৩:৩৯

সাত কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রকাশ ও নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর নিশ্চয়তা পেতে শিক্ষা মন্ত্রণালয়কে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। একইসাথে মন্ত্রণালয়ের আশ্বাসে তারা চলমান আন্দোলনও সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে স্পষ্ট সিদ্ধান্ত না এলে আবারও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা কলেজের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষার্থীরা৷

তারা বলেন, সাত কলেজ ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকেই বঞ্চনা, অব্যবস্থাপনা ও মানসম্মত শিক্ষার সংকটে ভুগছে। তাই দেড় বছর ধরে তারা সাত কলেজকে একত্রিত করে নতুন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি  প্রতিষ্ঠার দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের শোষণ–বঞ্চনার অবসান হবে এবং উচ্চশিক্ষায় গুণগত মান ও গবেষণার পরিবেশ তৈরি হবে।

আরও পড়ুন