সন্ধ্যা ৬টার পর ব্লকবাস্টার সিনেমাস এর সকল প্রদর্শনী বন্ধ ঘোষণা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ২১:১৫
ঈদের উৎসবমুখর পরিবেশ শেষ না হতেই দর্শকদের জন্য এলো হতাশার খবর। রাজধানীর অন্যতম জনপ্রিয় মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস ঘোষণা দিয়েছে, আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর তাদের সব প্রদর্শনী বন্ধ থাকবে।
শনিবার (৪ এপ্রিল) দেওয়া এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ফলে সন্ধ্যার পর নির্ধারিত সব শো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যেসব দর্শক আগাম টিকিট সংগ্রহ করেছেন, তাদের নির্ধারিত প্রক্রিয়ায় অর্থ ফেরত দেওয়া হবে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সম্প্রতি সরকারি নির্দেশনায় জারি করা এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব দোকান ও বিপণিবিতান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনার সঙ্গেই সামঞ্জস্য রেখে প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্লকবাস্টার কর্তৃপক্ষ।
এদিকে এ ঘোষণার পর দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে অন্যান্য প্রেক্ষাগৃহ নিয়েও। বিশেষ করে স্টার সিনেপ্লেক্স-এ আগাম টিকিট কাটা দর্শকদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি নির্দেশনা নিয়ে তারা পর্যালোচনা করছেন। দর্শকদের স্বার্থ বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
আরও পড়ুন
- • গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি
- • ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৩
- • সাগর-রুনি হত্যার তদন্তে অবহেলা, প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২৮ বার
- • প্রেমের টানে দেশে আসছেন বিদেশি তরুণ-তরুণী, ভালোবাসা নাকি প্রতারণার ফাঁদ?
- • ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে মিলবে ৫% কর প্রণোদনা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
