বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাত দেশের ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১১:১৬
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বহুল আলোচিত মামলায় সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ দেশি-বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে খসড়া অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুত করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আইনি মতামতের জন্য খসড়া চার্জশিট ও ডকেট অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ইতিহাসের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির এ ঘটনায় বাংলাদেশসহ সাত দেশের মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ফিলিপাইনের ৩৬, বাংলাদেশের ১০, শ্রীলঙ্কার ৮, ভারতের ৪, চীনের ৩, উত্তর কোরিয়ার ২ এবং জাপানের ১ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম রয়েছে।
প্রায় ১৫০ পৃষ্ঠার খসড়া অভিযোগপত্রে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সংগ্রহ করা তথ্য-প্রমাণ, ফরেনসিক বিশ্লেষণ এবং অর্থপাচারের জটিল নেটওয়ার্কের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। মামলার সমর্থনে প্রায় ১০ হাজার পৃষ্ঠার নথিপত্র সংযুক্ত করা হয়েছে।
সিআইডির ফিন্যানশিয়াল ক্রাইম ইউনিটের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আল মামুন বলেন, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শতভাগ তথ্য-প্রমাণের ভিত্তিতে একটি নির্ভুল খসড়া অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের আইনি মতামত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশি অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান, আনিস এ খান, কে এম আব্দুল ওয়াদুদ, শুভংকর সাহা, রেজাউল করিম, জোবায়ের বিন হুদা, এ এফ এম আসাদুজ্জামান, মেজবাউল হক, আবুল কাসেম এবং মো. সুলতান মাসুদ আহমেদ। এছাড়া ভারতের চার নাগরিকের নামও অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের সহায়তায় উত্তর কোরিয়ার হ্যাকার পার্ক জিন হিয়ক এবং তার নেতৃত্বাধীন ‘লাজারাস গ্রুপকে’ মূল অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের মাধ্যমে পাচার হওয়া ৮১ মিলিয়ন মার্কিন ডলারের গতিপথও চিহ্নিত করা হয়েছে।
সিআইডি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে হ্যাকাররা সুইফট পেমেন্ট সিস্টেম ব্যবহার করে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে। ঘটনার প্রায় ৪০ দিন পর মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়।
দীর্ঘ তদন্তে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও দেশের সহযোগিতায় গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করা গেলে দেশের আর্থিক খাতে সংঘটিত অপরাধের বিরুদ্ধে এটি একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করবে।
প্রায় এক দশক পর মামলাটির খসড়া অভিযোগপত্র প্রস্তুত হওয়ায় বহুল আলোচিত রিজার্ভ চুরি কাণ্ডের বিচারিক প্রক্রিয়া শুরুর প্রত্যাশা তৈরি হয়েছে।
সোর্স: কালের কণ্ঠ
আরও পড়ুন
- • জুলাইতেই বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
- • ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫
- • মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম
- • শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি
- • তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • ‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশ সম্পর্কের নয়’
- • ৯ জেলায় রাত ১টার মধ্যে ঝড় হওয়ার আশঙ্কা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
