‘ব্রাজেন্টিনা’ সিরিজের মাধ্যমে অভিনয়ে আসছেন জামাল ভূঁইয়া
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১৭:৩৫
‘ব্রাজেন্টিনা’ নামের একটি বিশেষ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এই ফুটবল তারকা জামাল ভূঁইয়া। সোমবার (১৫ জুন) ঢাকার কলাবাগানের একটি মাঠে এই সিরিজের দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সিরিজটি নির্মাণ করছেন নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান।
এর আগেও ফুটবল ও ক্রিকেট তারকাদের নিয়ে একাধিক ক্রীড়াভিত্তিক নাটক বানিয়ে প্রশংসিত হয়েছেন এই নির্মাতা। তবে এবারই প্রথম তিনি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ককে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য বড় পরিসরে কাজ করছেন।
এই সিরিজে জামাল ভূঁইয়ার সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে শুটিং সেট থেকে জামাল ভূঁইয়ার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যা দর্শকদের মাঝে বেশ আগ্রহের জন্ম দিয়েছে। ফুটবল বিশ্বকাপের এই মৌসুমে নির্মাতার এমন সিদ্ধান্তকে অত্যন্ত সময়োপযোগী বলে আখ্যা দিচ্ছেন নেটিজেনরা।
শুটিং সেটে জামাল ভূঁইয়ার সঙ্গে ছোট পর্দার পরিচিত মুখ লামিমা লামকেও দেখা গেছে। প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সংবাদমাধ্যমে জামাল ভূঁইয়া জানান, এর আগে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও নাটকে বা সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম। পুরো বিষয়টি বেশ ম্যাজিক্যাল লাগছে। ক্যামেরার সামনের অভিনয়ের ব্যাপারটা সহজ নয় বলেও মন্তব্য করেন এই ফুটবল তারকা।
জানা গেছে, ‘ব্রাজেন্টিনা’ সিরিজটি মোট আট পর্বে নির্মিত হচ্ছে। এতে তাসনুভা তিশা ও লামিমা লাম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিরিজটির প্রচার শুরু হবে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক
- • মেসির পেনাল্টি মিসে হতবাক ডালাস
- • ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তনে আর্জেন্টিনার একাদশ
- • রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প!
- • ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ পুরো দেশ
- • চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
