নির্দিষ্ট ছবির মাপে কাটতে হবে চুল, না মানলেই শাস্তি
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ২১:০৮
পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের চুল কাটার ধরন বা ‘হেয়ার স্টাইল’ নির্দিষ্ট করে দিয়ে এক বিতর্কিত নোটিশ জারি করেছে। নির্ধারিত ঢঙের বাইরে কোনো শিক্ষার্থী চুল কাটলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ওই নির্দেশনায়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিটন উদ্দিন স্বাক্ষরিত এই নোটিশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, আগামী ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীদের নোটিশে প্রদর্শিত নমুনা ছবির আদলে চুল ছেঁটে এবং হাত-পায়ের নখ কেটে বিদ্যালয়ে আসতে হবে। নির্দেশের গুরুত্ব বোঝাতে নোটিশের সাথে চারদিক থেকে তোলা একটি শিশুর আদর্শ চুলের কাটিংয়ের ছবিও যুক্ত করে দেওয়া হয়েছে। নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিশেষ দ্রষ্টব্যে জানানো হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশক্রমেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিটন উদ্দিন জানান, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের মধ্যে সমতা বজায় রাখতেই এই উদ্যোগ। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন, “ছাত্রদের চুল ছোট ছোট থাকবে, যেটা হাত দিয়ে ধরা যাবে না। এটি মূলত পরিচ্ছন্নতা ও নিয়মানুবর্তিতার অংশ।” তবে এই সিদ্ধান্ত নিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে
আরও পড়ুন
- • চিড়িয়াখানা ছাড়ল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’
- • রাবিতে ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণার দাবি ছাত্রদল সভাপতির
- • কিয়ার স্টারমারের পর কে হচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী?
- • মহাসড়কের পাশে কিশোরীর মরদেহ, উদ্ধার লাল বিয়ের শাড়ি
- • চট্টগ্রাম বন্দরের এনসিটিতে ক্রেনে আগুন, কন্টেইনার কার্যক্রম সাময়িক বন্ধ
- • ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
- • পরাজয়ের ছাই থেকে জন্ম নেয় ব্রাজিলের বিশ্বখ্যাত হলুদ জার্সি
- • ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
