সাড়ে ৪ ঘণ্টা পর ঢামেক জরুরি বিভাগ চালু
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ২২:৫৮
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা পুনরায় চালু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। গঠিত কমিটিকে আগামী ১১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওিয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আসেন। সেখানে দায়িত্বরত জেনারেল সার্জারি বিভাগের এক চিকিৎসক রোগীকে পরীক্ষার পর ‘নেলবান’ নামের একটি ইনজেকশন বাইরে থেকে কিনে আনার পরামর্শ দেন। শিক্ষার্থীর সহপাঠীরা বিভিন্ন ফার্মেসিতে খোঁজ করেও ইনজেকশনটি না পেয়ে ফিরে আসেন এবং চিকিৎসকের কাছে এ বিষয়ে পুনরায় জানতে চান।
এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগের প্রধান প্রবেশপথ বা ‘কেচি গেট’ বন্ধ করে দিলে চিকিৎসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়ে যায়।
ঘটনার পর ঢাবি শিক্ষার্থীরা হাসপাতালের বাইরের চত্বরে অবস্থান নেন এবং ইন্টার্ন চিকিৎসকরা ভেতরের অংশে জড়ো হন। মাঝখানে তালাবদ্ধ গেট থাকায় দীর্ঘ সময় রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হয়।
জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ বলেন, “চিকিৎসকের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা নিরাপত্তা নিশ্চিতে গেট বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। যে ইনজেকশনটি প্রেসক্রাইব করা হয়েছিল সেটি প্যাসিডিন জাতীয় হওয়ায় সম্ভবত ওষুধ বিক্রেতারা তা দিতে চাননি। অথচ এটি বিভিন্ন জায়গায় পাওয়া যায়।”
শিক্ষার্থীদের একাংশ গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন বলেও তিনি অভিযোগ করেন।
রাত ১০টার পর হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং জরুরি বিভাগের গেট খুলে দেওয়া হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- • চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- • আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক
- • মেসির পেনাল্টি মিসে হতবাক ডালাস
- • ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তনে আর্জেন্টিনার একাদশ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
