ভূমিকম্পে ধসে পড়ল অভিনেতা রাজ কাপুরের পৈতৃক বাড়ি
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬, ২৩:৫২
পাকিস্তানের পেশোয়ারে বহু বছর ধরেই জরাজীর্ণ অবস্থায় থাকা বলিউডের কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের পৈতৃক বাড়ির একটি অংশ সাম্প্রতিক ভূমিকম্প ও ভারি বৃষ্টিতে ধসে পড়েছে বলে খবর হিন্দুস্তান টাইমসের।
খাইবার পাখতুনখোয়ার হেরিটেজ কাউন্সিলের কর্মকর্তারা জানিয়েছেন, পরপর ভূমিকম্পের ধাক্কাতেই এই ক্ষতি ঘটেছে। ২০১৬ সালে পাকিস্তান সরকার এই বাড়িটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছিল। পর্যটক ও ইতিহাসপ্রেমীদের কাছে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ।
পেশোয়ারের কিসসা খওয়ানি বাজার এলাকায় অবস্থিত এই বাড়িটি নির্মাণ করেছিলেন রাজ কাপুরের দাদা দিওয়ান বশেশ্বরনাথ কাপুর, যিনি তখন ব্রিটিশ আমলে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। ১৯১৮ থেকে ১৯২২ সালের মধ্যে নির্মিত এই হাভেলিতে জন্মগ্রহণ করেন রাজ কাপুর। এখান থেকেই তার বাবা পৃথ্বীরাজ কাপুর অভিনয়জীবনের সূচনা করেছিলেন। বাড়িটিতে প্রায় ৪০টি ঘর রয়েছে।
ভারত ভাগের পর কাপুর পরিবার এই বাড়ি ছেড়ে ভারতে চলে আসে এবং মুম্বাইতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। গত কয়েক বছরে এই ঐতিহাসিক ভবনটিকে সংস্কার করে মিউজিয়ামে পরিণত করার পরিকল্পনার কথা শোনা গিয়েছিল।
তবে সাম্প্রতিক ক্ষতির পর সেই পরিকল্পনা এখন অনিশ্চিত। ভবনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
আরও পড়ুন
- • চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- • আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক
- • মেসির পেনাল্টি মিসে হতবাক ডালাস
- • ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তনে আর্জেন্টিনার একাদশ
- • রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প!
- • ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ পুরো দেশ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
