২২ জুন ২০২৬, সোমবার, ২২:৩৮

শিরোনাম
রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা ‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশ সম্পর্কের নয়’ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ ‘গোড়া থেকে বুড়ো সবাই আর্জেন্টিনা’, খুদে ভক্তদের সঙ্গে কেয়া পায়েল চিড়িয়াখানা ছাড়ল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’

নিখোঁজের ২৪ ঘণ্টা পর মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিখোঁজের ২৪ ঘণ্টা পর মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬, ২০:১০

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উত্তর নরসিংপুর এলাকায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর সৈকত (৭) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৬ এপ্রিল) বিকেলে উত্তর নরসিংপুরের বক্তাবলী রোডে হাশেম স্পিনিং মিলের পাশের একটি পরিত্যক্ত জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সৈকত গাইবান্ধা জেলার বাসিন্দা আঞ্জুর ছেলে এবং স্থানীয় মাহমুদিয়া মাদরাসার ছাত্র ছিল।

এর আগে গত রবিবার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে সৈকত নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, মরদেহটি উপুড় অবস্থায় পাওয়া গেছে এবং এটি গলা কাটা কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন